bdhelp24

শাহি কুলফি
উপকরণঃ

১।গুঁড়া দুধ ২ কাপ

২। পানি ৩ কাপ

৩। চিনি ২ টেবিল চামচ

৪। কনডেন্সড মিল্ক আধা টিন

৫। জাফরান ১ চিমটি (১ টেবিল চামচ গোলাপজলে ভেজাতে হবে)

৬। কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

৭। ডিমের কুসুম ২টি

৮। পেস্তা স্বাদমতো

৯। কাঠবাদাম স্বাদমতো

১০। কাজুবাদাম স্বাদমতো

প্রণালিঃ

দুধ, পানি, চিনি, কনডেন্সড মিল্ক, কর্নফ্লাওয়ার ও ডিমের কুসুম সব একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা মিশ্রণ প্যানে ঢেলে জ্বাল দিতে হবে। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। জাফরান গোলা ও বাদামকুচি দিয়ে নেড়ে মিলিয়ে নিতে হবে। ঠান্ডা মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে ডিপে জমাতে হবে ৫ থেকে ৬ ঘণ্টা।

ম্যাংগো আইসক্রিম
উপকরণঃ

১। গুঁড়া দুধ ২ কাপ

২। পানি আড়াই কাপ

৩। কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

৪। চিনি পৌনে ১ কাপ

৫। ক্রিম ১ টিন

৬। জেলাটিন গোলানো ১ টেবিল চামচ

৭। সিএমসি পাউডার গোলানো ১ টেবিল চামচ

৮। তরল গ্লুকোজ ১ চা চামচ

৯। ম্যাংগো পিউরি ১ কাপ

১০। ২টি ডিমের সাদা অংশ

১১। চিনি ২ টেবিল চামচ

প্রণালিঃ

গুঁড়া দুধ, পানি, কর্নফ্লাওয়ার ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণ প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। গরম অবস্থায় তরল গ্লুকোজ মেলাতে হবে। ঠান্ডা হয়ে এলে জেলাটিন ও সিএমসি মেলাতে হবে। ক্রিম ও ম্যাংগো পিউরি দিয়ে বিট করে ডিপে জমাতে হবে ৩ ঘণ্টা। এরপর আবারও বিট করে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে ৩-৪ বার বিট করতে হবে। শেষের বার ডিমের সাদা অংশ ও চিনি দিয়ে বিট করে মেরাং দিয়ে বিট করে জমাতে হবে। ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।

চকলেট আইসক্রিম
উপকরণঃ

১। গুঁড়া দুধ ২ কাপ

২। পানি আড়াই কাপ

৩। চিনি ২ টেবিল চামচ

৪। চকলেটের ২ টি ছোট বার

৫। ক্রিম ১ টিন

৬। ওভালটিন ৩ টেবিল চামচ

৭। তরল গ্লুকোজ ১ চা চামচ

৮। কনডেন্সড মিল্ক আধা টিন

৯। জেলাটিন গোলানো ২-৩ টেবিল চামচ

১০। সিএমসি পাউডার গোলানো ১ টেবিল চামচ

১১। কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

প্রণালিঃ

গুঁড়া দুধ, পানি, কনডেন্সড মিল্ক, চিনি, ওভালটিন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণ প্যানে ঢেলে চকলেট দিয়ে জ্বাল দিন। ঘন হয়ে উঠলে নামিয়ে তরল গ্লুকোজ মেলাতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর সিএমসি ও জেলাটিন গোলা মেলাতে হবে। ঠান্ডা হওয়ার পর ক্রিম মিলিয়ে বিট করতে হবে। মিশ্রণটি ডিপ ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে ৪-৫ বার। শেষের বার মেরাং বানিয়ে একসঙ্গে মিলিয়ে জমাতে হবে। ২টি ডিমের সাদা অংশ ও গুঁড়া চিনি ২ টেবিল-চামচ একসঙ্গে বিট করে মেরাং বানাতে হবে। মিলিয়ে চূড়ান্তভাবে জমাতে হবে। ৫ থেকে ৬ ঘণ্টা জমার পর পরিবেশন করুন।

আধা কাপ পানিতে ১ চা চামচ জেলাটিন গুলিয়ে নিতে হবে। এই গোলা থেকে ১ টেবিল চামচ।

আধা কাপ পানিতে ১ চা চামচ সিএমসি পাউডার গুলিয়ে নিতে হবে। এই গোলা থেকে ১ টেবিল চামচ।

ক্যাসপারস্কির নতুন সংস্করণে স্মার্ট ফিচার
অ্যান্টি-ভাইরাস জায়ান্ট ক্যাসপারস্কি তাদের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ এবং ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ২০১২ নামের দুটি পণ্যে নতুন আপডেট করেছে প্রতিষ্ঠানটি। খবর সিনেট-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্যাসপারস্কির নতুন দুটি পণ্যে কম্পিউটার ব্যবহারকারীকে ভাইরাস এবং ইন্টারনেট নিরাপত্তা দিতে নতুন পদ্ধতি গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ক্লাউডসোর্স এবং স্থানীয় শনাক্তকঅ্যান্টি-ভাইরাস জায়ান্ট ক্যাসপারস্কি তাদের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ এবং ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ২০১২ নামের দুটি পণ্যে নতুন আপডেট করেছে প্রতিষ্ঠানটি। খবর সিনেট-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্যাসপারস্কির নতুন দুটি পণ্যে কম্পিউটার ব্যবহারকারীকে ভাইরাস এবং ইন্টারনেট নিরাপত্তা দিতে নতুন পদ্ধতি গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ক্লাউডসোর্স এবং স্থানীয় শনাক্তকরণ পদ্ধতিতে ভাইরাস শনাক্ত করে অকেজো করবে এ নতুন সংস্করণের পণ্য দুটি। ক্যাসপারস্কির নতুন সংস্করণটি ক্লাউডসোর্সভিত্তিক হবার ফলে বেশি সংখ্যক ভাইরাস শনাক্ত করতে পারবে।রণ পদ্ধতিতে ভাইরাস শনাক্ত করে অকেজো করবে এ নতুন সংস্করণের পণ্য দুটি। ক্যাসপারস্কির নতুন সংস্করণটি ক্লাউডসোর্সভিত্তিক হবার ফলে বেশি সংখ্যক ভাইরাস শনাক্ত করতে পারবে।

তৈরি হচ্ছে কাঁচের হার্ডড্রাইভ
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা কাঁচের তৈরি হার্ডড্রাইভে ডেটা সংরক্ষণ করার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। ‘সুপারম্যান’ সিনেমায় দেখা গেছে স্বচ্ছ কাঁচের গোলকের মধ্যে তথ্য জমা রাখা যায়। গবেষকদের মতে, কম্পিউটারের ক্ষেত্রে বাস্তবিকই এটি করা সম্ভব। খবর টেলিগ্রাফ অনলাইন-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাউদাম্পটন ইউনিভার্সিটির গবেষকরা কাঁচের ওপর তথ্য জমা রাখার পদ্ধতি উদ্ভাবন করেছেন। লেজার রশ্মি ব্যবহার করে কাঁচের ওপর পরমাণু বিন্যস্ত করার মাধ্যমে নতুন কম্পিউটার মেমোরি তৈরির উপায় তারা বের করে ফেলেছেন। গবেষকরা দাবি করেছেন, কাঁচের তৈরি এ মেমোরি বর্তমানে ব্যবহৃত কম্পিউটার মেমোরির তুলনায় অনেক বেশি স্থায়ী এবং স্থিতিস্থাপক। এখনকার হার্ডড্রাইভগুলোর জীবনকাল খুবই স্বল্প। মাত্রই ১ বা দুই দশকেই তা তাপমাত্রা বা আদ্রতার কারণে তা নষ্ট হয়ে যায়। কিন্তু কাঁচের তৈরি মেমোরি ১ হাজার ৮০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সইতে পারে এবং পানিতেও নষ্ট হয় না। ফলে শত বছর পার হলেও তথ্য থেকে যায় এ মেমোরিতে। গবেষকরা আরো জানিয়েছেন, লেজার রশ্মি ব্যবহার করে কাঁচের অণুতে নতুন করে তথ্য লেখা, মুছে ফেলা বা পুনঃলেখনীর কাজটিও করা যাবে। কাঁচের মধ্যে দিয়ে যেভাবে আলো অতিক্রম করে বা অপ্টিক্যাল ফাইবার যেভাবে কাজ করে সেভাবেই এ হার্ডড্রাইভটি কাজ করবে। গবেষক মার্টিনাস বেরেসনা জানিয়েছেন, মোবাইল ফোনের স্ক্রিনের সমান এক টুকরো কাঁচে ৫০ গিগাবাইটেরও বেশি তথ্য রাখা সম্ভব। আর এ তথ্য স্থানান্তর যোগ্য মেমোরি হিসেবে যতোখানি নিরাপদ ততোটাই স্থায়ী। আর্কাইভ তৈরি বা অনেক বেশি তথ্যভাণ্ডার গড়তে এ মেমোরি ব্যবহার করা যাবে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘অ্যাপ্লাইড ফিজিক্স লেটার্স’ সাময়িকীতে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, লিথুয়ানিয়ার গবেষণা প্রতিষ্ঠান আলটেকনা এই মেমোরি তৈরির প্রকল্প হাতে নিয়েছে।

এইচপি’র ব্যবসা গুটানোয় ডেলের টুইট
‘হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে’ কথাটি হাড়ে হাড়ে উপলব্ধি করছেন হিউলেট প্যাকার্ডের সিইও লিও অ্যাপোথেকার। সম্প্রতি স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটার হার্ডওয়্যার তৈরির ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এ সিদ্ধান্তে প্রযুক্তি বিশ্বে শোরগোল পড়ে গেছে। প্রতিক্রিয়া জানিয়েছেন, টেক জায়ান্টগুলোর সিইও থেকে শুরু করে অল্প পরিচিতরাও। তবে, এইচপির ঘনিষ্ঠ বলে পরিচিত ‘ডেল’ সিইও সচরাচর কিছু না বললেও এমন পরিস্থিতিতে তিনিও চুপ থাকতে পারেননি। খবর সিনেট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি এইচপি হার্ডওয়্যার ব্যবসা থেকে সরে দাঁড়ানো এবং কম্পিউটার ইউনিট বিক্রি করে দেবার ঘোষণা দেবার ফলে লিও অ্যাপোথেকারের সিইও হিসেবে রেটিং কমে গেছে এবং যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে, হু হু করে পড়ে গেছে এইচপির শেয়ারের দামও। এইচপি নিজেও তৈরি পণ্য দ্রুত বিক্রি করে ফেলতে দাম কমিয়ে দিয়েছে। জানা গেছে, এইচপির আকস্মিক এ সিদ্ধান্তে মাইকেল ডেলও কম বিস্মিত হননি।

সম্প্রতি এক টুইটে মাইকেল ডেল বলেছেন, ‘এইচপি যে বিষয়টিকে আলাদা করার কথা বলছে কিন্তু আমার কাছে সেটিকে ডিভোর্স বলেই মনে হচ্ছে।’

আরেকটি টুইটে দুঃখ প্রকাশ করে তিনি এইচপিকে বিদায় জানিয়েছেন। এদিকে, এইচপি তার টুইটের জবাবও দিয়েছে। সে টুইটে এইচপির ভাষ্য হচ্ছে, ‘আমরা ছিলাম, আমরা আছি। আমাদের দল ১০০ ভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে’।

মাইকেল ডেল আফসোস করে বলেছেন, ‘কি পরিকল্পনা করে মাঠে নামতে যাচ্ছে এইচপি এটা এখনও অপরিষ্কার।’

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এইচপির টাচপ্যাড তৈরি বন্ধে বাজারে সুবিধা বাড়তে পারে ডেল স্ট্রেক ট্যাবলেটটির।

পৃথিবীর প্রাচীনতম ফসিল আবিষ্কার
সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকরা ৩.৪ বিলিয়ন বছরেরও আগের অক্সিজেনবিহীন পৃথিবীতে বেড়ে ওঠা ব্যাকটেরিয়ার ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেছেন। আর গবেষকদের খোঁজ পাওয়া ব্যাকটেরিয়ার এ ফসিলই মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা বিষয়ে গবেষকদের আশাবাদী করে তুলেছে। খবর রয়টার্স-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এই ব্যাকটেরিয়ার খোঁজ পেয়েছেন। প্রাচীন পাথরের তলানিতে খুঁজে পাওয়া এ ব্যাকটেরিয়াগুলোই এখন পর্যন্ত খোঁজ পাওয়া ফসিলের মধ্যে সবচেয়ে পুরোনো বলেই গবেষকরা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চল থেকে প্রাচীন পাথরের নমুনা সংগ্রহ করেছিলেন গবেষকরা। স্ট্রেলি পুল নামের একটি স্থান থেকে এ নমুনা নেয়া হয়েছে। যেখানে কোয়ার্টজ বালুর মধ্যে এ পাথরটি ছিলো।

গবেষকরা জানিয়েছেন, পাথরের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো ছিলো সালফার যৌগ খাদক।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার জিওসায়েন্স সাময়িকীতে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক মার্টিন ব্রাসিয়ার জানিয়েছেন, শেষতক আমরা ৩.৪ বিলিয়ন বছর পূর্বে আদি ব্যাকটেরিয়ার নিশ্চিত প্রমাণ পেয়েছি। ঐ সময় অক্সিজেনহীন পরিবেশেই এসব ব্যাকটেরিয়ার উদ্ভব হয়েছিলো। আর সালফার খাদক এমন ব্যাকটেরিয়া গভীর সমুদ্রের উষ্ণ প্রস্রবণ এলাকায় এখনো টিকে আছে।

কম্পিউটার বাজারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে চীন
যুক্তরাষ্ট্রের তিন দশকের আধিপত্যের অবসান হচ্ছে। সম্প্রতি কম্পিউটার বাজার বিবেচনায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিসার্চ ফার্ম আইডিসি সম্প্রতি এক মার্কেট জরিপে দেখেছে চীনে ব্যক্তিগত কম্পিউটার বেচাকেনার হার যুক্তরাষ্ট্রের চেয়ে বেড়েছে। চলতি বছরের গত তিন মাসে চীনে কম্পিউটার কেনাবেচার হার শতকরা ১৪ ভাগ বেড়েছে এবং এ সময় সাড়ে ১ কোটি ৮৫ লাখ ইউনিট কম্পিউটার বিক্রি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রে শতকরা ৪.৮ ভাগ কমে গেছে।

আইডিসির বিশ্লেষক ব্রায়ান মা জানিয়েছেন, পুরো বছরের হিসেবে করলে ২০১২ সালে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে যাবে চীন।

উল্লেখ্য, গাড়ির বাজারের হিসেবেও ২০০৯ সালে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছিলো বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশটি।

বৈদ্যুতিক বাতি থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট
সম্প্রতি যুক্তরাজ্যের এক গবেষক দাবি করেছেন, সামান্য বৈদ্যুতিক বাতিও অনেক বড়ো কাজে লাগতে পারে। এ বাতি ব্যবহার করেই তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা বা ডেটা প্রেরণের মতো ব্যয়সাপেক্ষ কাজ স্বল্পখরচেই করা সম্ভব। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈদ্যুতিক বাতির সাহায্যে ব্রডব্যান্ড ইন্টারনেট বা ডেটা প্রেরণের পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষক হ্যারাল্ড হাস।

হ্যারাল্ড হাস জানিয়েছেন, ‘যখনই বাতি বন্ধ করতে সুইচে চাপ দেওয়া হবে তখনই ডেটা সংযোগও বিছিন্ন হয়ে যাবে। বর্তমানে বেতার তরঙ্গ ব্যবহার করে ডেটা প্রেরণের যে কাজ করা হয় সেটি মোটেও যথেষ্ট কিছু নয়। মোবাইল ফোনের বেজ স্টেশনগুলো এ সিগন্যাল বাড়িয়ে দিলেও বেশিরভাগ শক্তিই ব্যয় হয় একে শীতল করতে। এ প্রক্রিয়ায় কেবল ৫ ভাগ শক্তি ব্যবহারযোগ্য হয়। এদিকে, সারা বিশ্বে ৪০ বিলিয়নেরও বেশি বৈদ্যুতিক বাতি ব্যবহৃত হয়। এ প্রযুক্তি ব্যবহারে ডেটা প্রেরণে বিপ্লব ঘটানো সম্ভব।’

তিনি এ প্রযুক্তিটির নাম দিয়েছেন ‘লাই-ফাই’ বা ‘ লাইট ফিডেলটি’।

হাস আরো জানিয়েছেন, লাই-ফাই হচ্ছে এমন একটি প্রযুক্তি যা কোনো ‘হোয়াইট স্পেস’ বা আলোর উৎস থেকেই ডেটা পাঠাতে পারে। এ পদ্ধতিতে এলইডি বাতিগুলো পুরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। এ আলোকে বলা হচ্ছে ‘ডি-লাইট’ যা সেকেন্ডে ১০ মেগাবিট পর্যন্ত ডেটা পাঠাতে পারে।

এ অ্যাপ্লিকেশনের ফলে বাড়ি ছাড়াও পানির নীচে বা প্লেনেও ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এটি স্মার্টফোনেও ব্যবহার করা যাবে।

হাসের দাবি, রেডিও তরঙ্গের চেয়ে দৃশ্যমান আলোর তরঙ্গের রেঞ্জ ১০ হাজার গুণ বেশি থাকায় এটি তারবিহীন যোগাযোগের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে।

হাতের মুঠোর ওএস যুদ্ধ
স্মার্টফোন বা এ জাতীয় ডিভাইস কিনতে গেলে কোন অপারেটিং সিস্টেমে সেটি চলছে, এখন সে খোঁজটিই আগে চলে। এক দশক আগেও স্মার্টফোনে অপারেটিং সিস্টেম বলতে উল্লেখ করার মতো কিছুই ছিলো না। সম্প্রতি ডিভাইস নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে এই অপারেটিং সিস্টেমেই। এর ফলে দ্রুত এবং ক্রমাগত উন্নত হয়েছে অপারেটিং সিস্টেম। এখন হাতে ব্ল্যাকবেরি মোবাইল, আইপড টাচ বা অ্যান্ড্রয়েড ট্যাবলেট যাই চলুক না, কোনো সবই বিভিন্ন অপারেটিং সিস্টেমনির্ভর। এখন বাজারে ৫টি হাই প্রোফাইল অপারেটিং সিস্টেম রয়েছে যেগুলোতে অসাধারণ পরিবর্তন এসেছে খুব অল্প সময়ে। এরকম ৫ টি অপারেটিং সিস্টেম নিয়েই এবারের মেইন বোর্ড।

অপারেটিং সিস্টেম

কম্পিউটার বা হ্যান্ডহেল্ড ডিভাইসের অপারেটিং সিস্টেম বলতে ওই ডিভাইসগুলোতে ব্যবহৃত ও প্রযোজনীয় ফাংশনগুলোর সমন্বয় বোঝায়; যাতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা সম্ভব হয়। এটি হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারের সমন্বয় এবং নিয়ন্ত্রণ মাধ্যম হিসেবে কাজ করে। উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ও ম্যাক ওএস প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি চালানোর কাজটি করে। অপারেটিং সিস্টেমকে এখন আমরা কম্পিউটারের ইন্টারফেস হিসেবেই দেখতে পাই।

বর্তমানে ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম :আইওএস

মোবাইল অপারেটিং সিস্টেমের কথা ধরা হলে সবার আগে বলতে হয় টেক জায়ান্ট অ্যাপলের তৈরি সফটওয়্যার আইওএস ৫.০ এর কথা। অ্যাপলের তৈরি এ অপারেটিং সিস্টেমটিতে অসংখ্য নতুন ফিচার যুক্ত হয়েছে। এসব ফিচারের মধ্যে রয়েছে আইমেসেজ, নোটিফিকেশন সেন্টার, টুইটার. ব্রাউজার উন্নয়ন, লক স্ক্রিনে ক্যামেরা ব্যবহার, ভলিউম কি থেকে ছবি তোলার অপশন। সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাটি হচ্ছে কম্পিউটার সংযোগ ছাড়াও আইওএস নির্ভর ডিভাইস ব্যবহারের সুযোগ। আইক্লাউড প্রযুক্তি এ অপারেটিং সিস্টেমকে আরো উন্নত করেছে।

উইন্ডোজ ফোন ম্যাংগো

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে ম্যাংগো এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটকে আরও একধাপ এগিয়ে দেবে। তবে, উইন্ডোজ ম্যাংগোকে যে ধরনের প্রশংসা করা হয়েছে এখনো এটির প্রতি তেমন আগ্রহ তৈরি হয়নি ডিভাইস নির্মাতাদের। এর কারণ হচ্ছে মাইক্রোসফট ম্যাংগো আনতে এক বছর দেরি করে ফেলেছে। ম্যাংগো নামের এ অপারেটিং সিস্টেমে রয়েছে মাল্টি-টাস্কিং, টুইটার, ইন্টারনেট এক্সপ্লোরার ৯ ব্রাউজার সুবিধা, ভয়েস নেভিগেশন, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সুবিধা, লেকাল স্কাউট নামের নতুন একটি ফিচার। এ ফিচারটি লোকেশনভিত্তিক সুবিধা দেবে। ম্যাংগোর ইউজার ইন্টারফেসে তেমন কোনো পরিবর্তন আসেনি। সবধরনের উইন্ডোজ ফোনেই ম্যাংগো চলে আসবে ২০১২ সাল নাগাদ।

সিমবিয়ান অ্যানা

ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়ার বহুল ব্যবহৃত সিমবিয়ান অপারেটিং সিস্টেমকে টাচ প্রযুক্তিতে যাবার আগে বেশ প্রতিকুলতার মুখোমুখিই হতে হয়েছে। বাজারে যখন অন্যান্য অনেক অপারেটিং সিস্টেম চলে এসেছে তখন সিমবিয়ানকেও টিকে থাকতে নতুন সংস্করণে আনতে হয়েছে নকিয়াকে। তিন বছর আগেও অপারেটিং সিস্টেম হিসেবে শীর্ষে ছিলো সিমবিয়ান। কিন্তু প্রতিযোগিতার মুখে পড়ে সিমবিয়ানের নতুন সংস্করণ অ্যানার সঙ্গে পরিচয় করিয়ে দিলো নকিয়া। সিমবিয়ানের নতুন সংস্করণ অ্যানার বৈশিষ্ট্য হচ্ছে উন্নত ব্রাউজার, ট্যাব এবং মাল্টি-টাচ সুবিধা। এতে আরো রয়েছে উজ্বল রঙিন আইকন, এবং আনুভূমিক অনস্ক্রিন কোয়ার্টি টাচস্ক্রিন কিবোর্ড সুবিধা। উন্নত ম্যাপ, মাল্টিমিডিয়া এবং সাধারণ ফাংশনগুলো মিলিয়ে এতে রয়েছে উন্নত সোশ্যাল নেটওয়ার্কিং সুবিধাও। তবে, অ্যানা কেবল নকিয়ার হাইএন্ড স্মার্টফোনগুলোতেই ব্যবহৃত হচ্ছে। নকিয়া ই৬ এবং এক্স৭ এ ইতোমধ্যে অ্যানা সংস্করণ ব্যবহৃত হচ্ছে।

অ্যান্ড্রয়েড হানিকম্ব

অ্যান্ড্রয়েড হানিকম্ব (৩.০) কে ধরা হচ্ছে এমন একটি অপারেটিং সিস্টেম যা ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠানের অন্যতম পছন্দ। আইপ্যাডের বাজার দখল করতে অ্যান্ড্রয়েডের হানিকম্বনির্ভর ডিভাইসগুলো সক্ষম হবে বলেই বাজার বিশ্লেষকদের মত। তবে, বাজার বিশ্লেষকদের ডেটা ভূল প্রমাণ করেছে এই ওএস। এটি বাজারে এসেছে অনেকদিন আগেই তবুও এটি তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। এদিকে, সার্চ জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েডের উন্নতি করতে মোটরোলার মোবিলিটি অংশ কিনে নিয়েছে। তাই বাজার বিশ্লেষকরা আবারও নড়েচড়ে বসেছেন। তাদের ধারণা হানিকম্বে নতুন আপডেট যোগ হবে। ধারাবাহিকভাবে হানিকম্বের ৩.১ সংস্করণটিতে যোগ হয়েছে মসৃণ নেভিগেশন সুবিধা, উন্নত মাল্টিটাস্কিং, ব্রাউজার ও মেইলের মতো সাধারণ অ্যাপ্লিকেশনগুলোর বাড়তি ক্ষমতা। এদিকে, অ্যান্ড্রয়েড ৩.২ নির্ভর ডিভাইসও বাজারে চলে এসেছে। এর মধ্যে রয়েছে হুয়াইয়ের মিডিয়াপ্যাড এবং এসারের আইকনিয়া ট্যাব। তবে, নতুন সংস্করণের এ অপারেটিং সিস্টেমে ফিচারের তেমন কোনো আপডেট ঘটেনি। এতে শুধু ছোটো ডিভাইসগুলোতে অ্যাপ্লিকেশন জুম করার সুবিধাটিই চোখে পড়ার মতো।

ব্ল্যাকবেরি ৭

রিসার্চ ইন মোশন (রিম) তাদের ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে নতুন ফর্মুলা খুঁজছে। রিম কর্তৃপক্ষের ভাষ্য, তাদের নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাক ওএস ৭.০ ই হবে সে ফর্মুলা। তবে, একে ওএস ৭.০ বলা হলেও বিশ্লেষকরা বলছেন এটি ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ৬.১ এর বড়ো আকারের সংস্করণ। নতুন সংস্করণটিতে দুটি আলাদা অংশ থাকছে। একটি হচ্ছে আকর্ষণীয় ইউজার ইন্টারফেস, দ্রুতগতির ব্রাউজার, ভয়েস সার্চ সুবিধা এবং ব্ল্যাকবেরি ব্যালান্স নামের নতুন ফিচার যা পেশাদার এবং ব্যাক্তিগত কনটেন্ট আলাদাভাবে ডিভাইসে রাখা যাবে। এতে নিরপত্তা এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোও যোগ হয়েছে। পাশাপাশি এইচডি (হাই ডেফিনিশন) গেমও যোগ করার পরিকল্পনা করেছে রিম।