জাবিতে ভর্তি ফরম বিতরণ ২৩ অগাস্ট থেকে

by admin on August 9th, 2011 under University

শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফরম বিতরণ আগামী ২৩ অগাস্ট থেকে শুরু হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

সরকারি ছুটি এবং অফিস বন্ধের দিন ছাড়া এই সময়ের মধ্যে ভর্তি ফরম উত্তোলন এবং নির্দিষ্ট অনুষদে জমা দেওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ড. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি ফরমের মূল্য, জমা ও উত্তোলন প্রক্রিয়া এবং পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি জানান।

২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো আইন ও বিচার অনুষদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং পাবলিক হেল্থ অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান ডেপুটি রেজিস্ট্রার।

Share on Facebook
Share on Twitter

Leave a Reply