মাম্পস বা পনসিকা

by admin on August 7th, 2011 under শিশুর স্বাসহ্য

লক্ষণ ও উপসর্গ

১. ১০০ থেকে ১০১ ডিগ্রী পর্যন্ত জ্বর।

২. মুখের যেকোন এক পাশে বা উভয় পাশেই কানের কাছে বা চোয়ালের হারের কাছে কণ্ঠ নালী বা গ্রন্থির স্ফিতি বা ফুলে ওঠা।

৩. মাথা ব্যথা।

৪. কান ব্যথা (কখনও কখনও)।

৫. খাবারের প্রতি অভক্তি।

৬. অবসাদ।

৭. বিতৃষ্ণাবোধ এবং বমি (কখনও কখনও)।

৮. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পুরুষদের অণ্ডকোষের স্ফীতি; মেয়েদের জরায়ুতে স্ফীতি (কখনও কখনও)।

কী করা উচিত

রোগ নির্নয় করার জন্যে পরীক্ষা করুন এবং ডাক্তারের শরণাপন্ন হোন

১. যতদিন আপনার বাচ্চার গায়ে জ্বর থাকছে ততদিন সে যেন যথেষ্ট পরিমাণে বিশ্রাম গ্রহণ করে সেদিকে লক্ষ্য রাখুন।

২. আপনার বাচ্চাকে প্রচুর পরিমাণ পানীয়, এবং নরম খাবার যেমন স্যুপ, রান্না করা শাক সব্জি, এবং ফলমুল খেতে দিন। তবে যেসব ফলমূল কিংবা ফলের রস খেলে বাচ্চার গলার গ্রন্থি আরও ফুলে উঠতে পারে বা গলায় প্রদাহের সৃষ্টি হতে পারে সেগুলো বর্জন করুন।

৩. গলার ব্যথা থেকে তাকে স্বস্তি দিতে বরফের টুকরো কাপড়ে মুড়ে আক্রান্ত সহানে লাগাতে পারেন কিংবা স্ফীত সহানে গরম কিছুও চেপে ধরতে পারেন।

৪. আপনার বাচ্চার ব্যথা কিংবা জ্বর কমাতে এসিটামিনোফেন কিংবা ইবুপ্রোফেন দিতে পারেন। (তবে ১২ বছর বয়সের নিচে কোন শিশুর যদি চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, কিংবা অন্যান্য কোন রোগ রয়েছে, এবং সেটা ভাইরাস বাহিত বলে আপনি মনে করেন সেক্ষেত্রে তাকে কোনভাবেই এ্যাসপিরিন দেবেন না।)

কখন ডাক্তার দেখাবেন

জরুরী ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হোন যদিঃ

১. যদি আপনার বাচ্চা মাম্পস-এ আক্রান্ত হয়ে থাকে এবং তার তলপেটে প্রচণ্ড ব্যথা কিংবা বমি থাকে; এটা অগ্নাশয়ের প্রদাহের লক্ষণ।

২. যদি আপনার বাচ্চার মাম্পস-এর লক্ষণের সাথে সাথে মাথা ব্যথা, গলায় ব্যথা, অসিহরতা, আচরণে অস্বাভাবিকতা দেখেন সেক্ষেত্রে এটা মেনিনজাইটিসের লক্ষণ হতে পারে।

৩. যদি আপনার বাচ্চার মাম্পস থাকে।

কীভাবে প্রতিরোধ করবেন

১. আপনার শিশু যেন এমএমআর (মিজল, মাম্পস, এবং রুবেলা)-এর টিকা পায় সে বিষয়টি নিশ্চিত করুন। এটাই মাম্পস প্রতিরোধে যথেষ্ট হবে। এই টিকাটি সাধারণত ১২ মাস বয়সে দেয়া হয়, এবং ১২ বছর বয়সে এর বুস্টার দেয়া হয়।

২. অন্য বাচ্চারা যেন আপনার শিশুর মাধ্যমে আক্রান্ত হতে না পারে, তাই তাকে বাড়িতে রাখুন। গলায় স্ফীতি হবার পর এই রোগ সারতে সাত থেকে দশ দিন সময় লাগে। এ সময় তাকে স্কুলে পাঠাবেন না।

Share on Facebook
Share on Twitter

Leave a Reply