ঘুমন্ত অবসহায় পস্রাব করা

by admin on August 7th, 2011 under শিশুর স্বাসহ্য

লক্ষণ ও উপসর্গ

মাঝে মধ্যে বিছানায় পস্রাব করা স্বাভাবিক, তবে এটা সমস্যায় পরিণত হয় যখনঃ

১. আপনার শিশুর বয়স ছয় বছর বা তরাও বেশি কিন্তু তারপরও সে প্রায় প্রতি রাতেই বিছানায় পস্রাব করে।

২. আপনি, আপনার স্বামী বা স্ত্রী এবং আপনার শিশু এ নিয়ে উদ্বেগের শিকার হলে।

কী করা উচিত

১. আপনার শিশুকে প্রতি রাতে ঘুমোতে যাবার আগে বাথরুম সেরে আসার কথা মনে করিয়ে দেবেন।

২. আপনার শিশু ঘুমোতে যাবার আগে কি পরিমান পানীয় পান করে সেটার একটা নির্দিষ্ট পরিমাণ ধার্য্য করে দিন।

৩. আপনার শিশুকে যেসব পানীয়তে ক্যাফেইন মিশ্রিত থাকে যেমন কোলা বা চা ইত্যাদি পানীয় পান করতে দেবেন না। ক্যাফেইন মিশ্রিত পানীয় দেহে বেশি পস্রাব উৎপন্ন করে।

৪. আপনি এবং আপনার স্বামী বা স্ত্রী ঘুমোতে যাবার আগে আপনাদের শিশুটিকে ঘুম থেকে জাগিয়ে পস্রাব করতে বাথরুমে পাঠান, তবে মনে রাখবেন আপনার শিশু যদি ঘন্টা খানেকের জন্যে ঘুমিয়ে থাকে তবেই তাকে জাগাবেন, এর বেশি হলে নয়।

৫. যখন আপনার শিশু রাতে পস্রাব করা থেকে বিরত থাকবে তখন তার প্রশংসা করুন, তবে পস্রাব করার কারণে তাকে কখনই বকা-ঝকা বা তিরস্কার করবেন না, এতে করে সমস্যা আরও দুরূহ হয়ে উঠবে।

কখন ডাক্তার দেখাবেন

১. যদি আপনার শিশুর পস্রাবের সময় জ্বালা পোড়া হয়, কিংবা পস্রাবের সাথে রক্ত যায় কিংবা পস্রাবের রঙ কালো হয়; এটা হয়তো মূত্রথলি বা ব্ল্যাডারের রোগের লক্ষণ।

২. যদি আপনার শিশু হতাশাগ্রস্ত হয়ে ওঠে এবং আরও বেশি সাহায্য প্রত্যাশা করে।

কীভাবে প্রতিরোধ করবেন

১. মূত্রথলির কৌশল ব্যবহার করুনঃ প্রতিদিন একবার আপনার শিশু যখন পস্রাবের তীব্র তাগিদ অনুভব করবে তখন তাকে কয়েক মিনিটের জন্যে পস্রাব চেপে রাখতে বলবেন। এই কৌশলটি অন্তত তিনমাস চর্চা করুন যাতে এর কার্যকারিতা পাওয়া যায়।

Share on Facebook
Share on Twitter

Leave a Reply