ঋতুস্রাব শুরু হবার পূর্ববর্তী লক্ষণ
লক্ষণ ও উপসর্গ
১. স্তনের ফুলে ওঠা এবং সপর্শকাতরতা সপর্শে ব্যথা লাগা।
২. মাথা ব্যথা।
৩. মাথা ঘোরা।
৪. অবসাদ।
৫. যৌন মিলনের আকাঙ্খায় হ্রাস কিংবা বৃদ্ধি।
৬. খাবারের প্রতি তীব্র আগ্রহ।
৭. গ্যাস হওয়া বা ঢেকুর তোলা এবং ওজন বৃদ্ধি।
৮. একনি হওয়া।
৯. মেজাজের পরিবর্তন, বিরক্তিভাব বেড়ে যাওয়া, অসিহরতা এবং বিষাদগ্রস্ততা।
১০. ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিণ্য।
কী করা উচিত
১. লবন, চিনি, ক্যাফেইন জাতীয় পানীয় যেমন চা, কফি, এবং দুধ দিয়ে তৈরি খাবার ইত্যাদি ঋতুস্রাব হবার এক সপ্তাহ আগে থেকেই বর্জন করে চলুন।
২. আপনার যদি মদ পানের অভ্যাস থাকে সেক্ষেত্রে ঋতুস্রাব হবার এক সপ্তাহ আগে থেকে সেটা বর্জন করুন। মদ পানের দরুন আপনার মাথা ব্যথা, অবসাদ এবং বিষাদগ্রস্ততার তীব্রতা বেড়ে যেতে পারে।
৩. অল্প অল্প করে একটু পর পর আহার করুন যাতে করে শরীরে রক্তের সাথে চিনির পরিমাণের খুব বেশি ঘাটতি না হয় এবং হঠাৎ করে শরীরে শক্তির হ্রাস না হয়।
৪. ঋতুস্রাব হবার এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন বেশি করে ঘুমান এবং নিজেকে আরাম দেবার জন্যে বেশি সময় নিয়ে স্নানও করতে পারেন।
কখন ডাক্তার দেখাবেন
১. যদি উপরোক্ত পরামর্শগুলো পালন করার পরও লক্ষণগুলো আপনার দৈনন্দিন স্বাভাবিক কার্যকলাপ এবং সম্পর্কগুলোতে ক্ষতিকর প্রভাব রাখতে থাকে।
কীভাবে প্রতিরোধ করবেন
যদিও পিএমএস এর লক্ষণগুলোর প্রতিরোধ করার মতো তেমন কোন বিশেষ ব্যবসহা নেই, তবে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চললে এই লক্ষণগুলো আপনার দৈনন্দিন কাজ কর্মে বাধার সৃষ্টি করতে পারবে নাঃ
১. যেসব খাবারের মধ্যে জটিল শর্করা রয়েছে যেমন (আলু, রুটি কিংবা পাসটা ইত্যাদি)।
২. আপনার উপর মানসিক কিংবা শারীরিক চাপ থাকলে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করুন। যোগ ব্যায়াম কিংবা ধ্যান চর্চা করতে পারেন।
৩. প্রতিদিন শরীর চর্চা করুন।
৪. যদি আপনার ধুমপানের অভ্যাস থাকে, পরিত্যাগ করুন।










